Showing posts with label ছাত্রছাত্রী. Show all posts
Showing posts with label ছাত্রছাত্রী. Show all posts

Friday, June 29, 2012

ছাত্র-শিক্ষক সম্পর্ক আর কতো তলিয়ে যাবে?

আজকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে তিন-চারটে খবর দেখতে পেলাম। কোনওটাই ভালো খবর নয়। এবং সবকটা খবরকে এক সাথে মিলিয়ে দেখলে যে ছবিটা ভেসে ওঠে, সেটা যথেষ্ট পরিমাণে চিন্তার উদ্রেককারী।
ছাত্র শিক্ষক সম্পর্ক
এক, গাইঘাটায় এক স্কুলের শিক্ষিকা ক্লাস সেভেনের এক ছাত্রী লেগিংস পরে স্কুলে এসেছিলো বলে তাকে শাস্তি দিলেন। কিভাবে? এক কো-এডুকেশন স্কুলে, ঘরভর্তি ছাত্র এবং ছাত্রীদের সামনে, তিনি মেয়েটির লেগিংস খুলে নিজের কাছে রেখে দিলেন। এরপর, ছাত্রী এবং তার বাবার অভিযোগ অনুযায়ী, মেয়েটি ঐ অবস্থায়ই বাড়ি ফিরে যেতে বাধ্য হয় এবং বাড়ি পৌঁছেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর যথারীতি টিভি চ্যানেল ওখানে পৌঁছে যায় এবং ব্রেকিং নিউজ দিতে থাকে। শিক্ষিকার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
স্কুলে ছাত্রছাত্রী নির্যাতন
দুই, কলকাতার নামী স্কুল সাউথ পয়েন্টের ঘটনা। সহপাঠীদের হাতে মার খেয়ে ক্লাস ওয়ানের বাচ্চা ছেলে স্কুলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ কি করলেন? কিসসু না! ছেলেটার মা-বাবাকেও খবর দেওয়াটা দরকারী বলে ওরা মনে করেন নি। বাচ্চা ছেলেটা বাড়ি পৌঁছোনোর পর তার বাবা-মা সবকিছু জানতে পান এবং শেষে তারা গড়িয়াহাট থানায় একটা এফ আই আর দায়ের করেন। স্কুল কর্তৃপক্ষ এতোটা দায়িত্বজ্ঞানহীন হন কিভাবে?
শিক্ষক উপরে হামলা
তিন, আরামবাগের কাছাকাছি একটা জায়গায় টুকতে বাধা দেওয়ায় পরীক্ষার্থী ছাত্রের হাতে প্রহৃত হলেন শিক্ষক। তিনি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছেন। এখানে দেখার বিষয়, ছাত্রের আদৌ কোনও শাস্তি হয় কি না!

Share